,

ঢাকায় যেসব স্থানে হামের টিকাদান কার্যক্রম চলছে

news-image

বিশেষ সংবাদদাতা : রাজধানীতে রোববার (১২ এপ্রিল) একযোগে চারটি স্থানে হামের টিকাদান কর্মসূচি চলছে। সরকারি উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকেও পৃথকভাবে এ টিকাদান কর্মসূচি আয়োজন করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে সকাল ৯টায় নগর ভবনে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। একই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজনে মহাখালীর কড়াইল এলাকায় একটি স্কুল মাঠে আরেকটি টিকাদান কর্মসূচি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

অন্যদিকে, বিএনপির পক্ষ থেকে মোহাম্মদপুর মেটারনিটি হাসপাতাল (১৪/৩৫ শাহজাহান রোড) প্রাঙ্গণে সকাল ৯টায় হামের টিকাদান কর্মসূচি আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ডক্টর জিয়াউদ্দিন হায়দার।

এছাড়া বিএনপির আরেকটি উদ্যোগে শান্তিনগরের পীর সাহেব গলির মুখে সকাল ৯টায় টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

জনস্বাস্থ্য সুরক্ষায় হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে এসব টিকাদান কর্মসূচিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। অভিভাবকদের শিশুদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয় এসব কর্মসূচিতে।

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের