,

লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

news-image

অনলাইন ডেস্ক :লেবাননে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে বৈরুতে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী কর্মী দিপালীর মৃত্যুর ঘটনায় গভীর শোক ও নিন্দা প্রকাশ করেছে মন্ত্রণালয়।

আজ শনিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে শেয়ার করা বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এই হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে, যা অঞ্চলে চলমান শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে।

বিবৃতিতে বলা হয়, বৈরুতে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নাগরিক মিস দীপালির মৃত্যুর ঘটনাতেও গভীর শোক ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে এই কঠিন সময়ে তাদের পাশে থাকার কথা জানিয়েছে সরকার।

বিবৃতিতে আরও বলা হয়, বৈরুতে বাংলাদেশ দূতাবাস নিহত দীপালির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি অনুকূল হলে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

প্রসঙ্গত, এর আগে গত বুধবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় মিস দীপালি নামে এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হন।

জানা গেছে, নিহত দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে।

 

এ জাতীয় আরও খবর

১৪ বছরেও শেষ হয়নি ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

এআই দিয়ে ভুয়া সংবাদ, ২৯ ক্লড অ্যাকাউন্ট বন্ধ

জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান

দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাক্ষ্যের আগে হুমকি, প্রলোভনের অভিযোগ

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী