,

স্বর্ণের দাম কমল, ভরি কত?

news-image

অনলাইন ডেস্ক : দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। আজ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা।

সোমবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম কমায় দেশের বাজারেও স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানায়, আজ সকাল ৯টা ১৫ মিনিটে সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হয়।

নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২ লাখ ৪৫ হাজার ৮১৮ টাকা; ২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা; ১৮ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৩৭৫ টাকা প্রায়; সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি প্রায় ১ লাখ ৬৩ হাজার ৮০০ টাকা।

এর আগে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ভরিতে ২ লাখ ৪৭ হাজার ৯৭৬ টাকা। সে হিসাবে নতুন দরে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমেছে।

গ্রাম হিসেবে নতুন দরে ২২ ক্যারেট হলমার্ক করা স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৭৫ টাকা, ২১ ক্যারেট ২০ হাজার ১১৫ টাকা, ১৮ ক্যারেট ১৭ হাজার ২৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১৪ হাজার ৪৫ টাকা।

একই সঙ্গে রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন দরে ২২ ক্যারেট রুপা প্রতি গ্রাম ৪৭৫ টাকা; ২১ ক্যারেট রুপা প্রতি গ্রাম ৪৫৫ টাকা; ১৮ ক্যারেট রুপা প্রতি গ্রাম ৩৯০ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই দাম কার্যকর থাকবে। তবে স্বর্ণালংকার বিক্রির সময় সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ক্রেতার কাছ থেকে সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী