রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘রাজনৈতিক ঐক্য ছাড়া সরকারের টিকে থাকা কঠিন’

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘সামনে যে অর্থনৈতিক মন্দা আসছে, এ অবস্থায় রাজনৈতিক ঐক্য ছাড়া সরকার টিকতে পারবে না।’

পবিত্র ওমরাহ পালন শেষে আজ শনিবার দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর করতে হবে। এসব অধ্যাদেশ বাস্তবায়নে ড. মুহাম্মদ ইউনূস ও অধ্যাপক ড. আসিফ নজরুলদের কাজ করতে হবে। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গেলে হবে না।’

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘সংবিধান সংস্কারের জন্য সংসদে একটি সংস্কার পরিষদ গঠন জরুরি এবং রাজনৈতিক ঐক্য ছাড়া সরকার টিকে থাকা কঠিন’।

তিনি বলেন, ‘অধ্যাদেশগুলো দ্রুত আইনে রূপান্তর করা প্রয়োজন, তা না হলে বিএনপি স্বৈরশাসনের পথে হাঁটবে, যা জনগণ মেনে নেবে না।’

বিএনপি গণভোট ও গুম প্রতিকারসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ মানতে চায় না বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।

 

এ জাতীয় আরও খবর

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল