রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে ট্রাকের চাপায় যাত্রীসহ রিকশাচালক নিহত

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে ট্রাকের চাপায় যাত্রীসহ এক রিকশাচালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা দুজনই পুরুষ, তাদের বয়স আনুমানিক ৪০ থেকে ৫০ এর মধ্যে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পথচারী খায়রুল ও হৃদয় জানিয়েছেন, দক্ষিণ যাত্রাবাড়ী মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় একটি ট্রাক রিকশাকে চাপা দেয়। এতে যাত্রীসহ ওই রিকশার চালক নিহত হন। পরে স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করেন।

সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেছেন, পথচারীরা যাত্রীসহ রিকশাচালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত ২টায় তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

দুজনের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রবাড়ী থানাকে অবগত করা হয়েছে বলেও জানান ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ওই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল