রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যামিলি ও কৃষক কার্ডের টাকা ছাপিয়ে দিচ্ছি না: প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের টাকা নতুন করে ছাপিয়ে দেওয়া হচ্ছে না জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছি না, কাজেই মূল্যস্ফীতি হবে না। নারীরা যারা টাকা পাচ্ছেন, নিশ্চয় তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে পাচার করবেন না। সেই লোকাল অর্থনীতিতে তারা খরচ করবেন।’

আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের প্রশ্নে জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড যেসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তার ইতিবাচক কিছু দিক রয়েছে। জানার বিষয় হলো, ঠিক কতজন ব্যক্তি বা পরিবারকে এর আওতায় নিয়ে আসা হবে? তাতে কতটুকু বাজেট বরাদ্দ করা হবে? সেই বাজেট বরাদ্দ সমন্বয় করতে গিয়ে মূল্যস্ফীতি-মুদ্রাস্ফীতির মতো পরিস্থিতি তৈরি হলে সরকারের পরিকল্পনা কী?’

তারেক রহমান বলেন, ‘স্বাভাবিকভাবে এর বাজেট কত, এটি আমরা এখনই বলছি না। অর্থাৎ আমরা পর্যায়ক্রমিকভাবে জিনিসগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাব। কৃষক কার্ড যারা পাবেন, তারা বছরে পাবেন আড়াই হাজার টাকা এবং ফ্যামিলি কার্ড যারা আছেন নারী, তারা মাসে পাবেন আড়াই হাজার টাকা।’

চলতি অর্থবছরের বাকি ৩ মাসে আরও ৩০ হাজার পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী ৪ বছরের মধ্যে দেশব্যাপী ৪ কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।’

 

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ