,

একলাফে ৩৮৭ টাকা বাড়ল এলপি গ্যাসের দাম

news-image

নিজস্ব প্রতিবেদক : ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করা হয়েছে। চলতি এপ্রিল মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে মাসভিত্তিক হিসাবে দাম প্রায় ২৮ দশমিক ৯ শতাংশ বেড়েছে।

আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এই দাম ঘোষণা করেন।আজ সন্ধ্যা থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন মূল্য নির্ধারণ অনুযায়ী, এলপিজির দাম প্রতি কেজি ১৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এই হিসাবে ৫ দশমিক ৫ কেজি থেকে ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৭৯২ টাকা থেকে ৬ হাজার ৪৮২ টাকা পর্যন্ত হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

এ ছাড়া অটোগ্যাসের দাম ৬১ দশমিক ৮৩ টাকা থেকে বাড়িয়ে ৭৯ দশমিক ৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারে সৌদি সিপি মূল্য ও বিনিময় হার বিবেচনায় নিয়ে কমিশন প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করে থাকে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী