সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সংকটে সামষ্টিক অর্থনীতি ঝুঁকিতে : দেবপ্রিয় ভট্টাচার্য

news-image

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি সংকট দেশের সামষ্টিক অর্থনীতিকে আরও ভঙ্গুর করে তুলছে এবং বিদ্যমান নীতিগত কাঠামোর সীমাবদ্ধতাগুলো স্পষ্ট করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, এ পরিস্থিতি রাজস্ব স্থিতিশীলতা, বৈদেশিক ভারসাম্য ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির ওপর বাড়তি ঝুঁকি সৃষ্টি করছে।

রাজধানীর ধানমন্ডিতে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) কার্যালয়ে মঙ্গলবার ‘নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে ভাবনা’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। সিটিজেনস প্ল্যাটফর্ম ফর এসডিজিএস, বাংলাদেশ আয়োজিত ওই আলোচনায় তিনি উল্লেখ করেন, জ্বালানি খাতের এই ধাক্কা এমন এক সময়ে এসেছে, যখন সরকারের কার্যকর নীতিগত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা সীমিত। তিনি বলেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তির কিছু শর্ত দেশের জ্বালানি আমদানি কৌশলকে সংকুচিত করছে। নিষেধাজ্ঞা সমন্বয় ও ‘নন-মার্কেট কান্ট্রি’ সংক্রান্ত বিধানের কারণে তুলনামূলক সস্তা উৎস যেমন রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক ছাড় প্রয়োজন হচ্ছে। এতে বৈশ্বিক বাজারে দামের অস্থিরতার সময় বাংলাদেশের ক্রয়-সুবিধা কমে যাচ্ছে।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জ্বালানি সংকট একযোগে রাজস্ব, বৈদেশিক ও মুদ্রানীতিতে প্রভাব ফেলছে। বিদ্যুৎ খাতে প্রায় ৩৭ হাজার কোটি টাকার ভর্তুকি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সংস্কার শর্তের সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করেছে। নির্ধারিত সময়ে ভর্তুকি যৌক্তিককরণ এবং একই সঙ্গে বড় অঙ্কের ভর্তুকি বহাল রাখা এই দুইয়ের মধ্যে অসামঞ্জস্য স্পষ্ট।

বৈদেশিক খাতে চাপ প্রসঙ্গে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে বছরে প্রায় ৪.৮ বিলিয়ন ডলার অতিরিক্ত আমদানি ব্যয় হতে পারে, যা জিডিপির প্রায় ১.১ শতাংশের সমান। এতে চলতি হিসেবের ঘাটতি বাড়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রার চাহিদা বৃদ্ধি পেয়ে টাকার ওপর অবমূল্যায়নের চাপ সৃষ্টি করছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের সম্ভাব্য অস্থিরতা রেমিট্যান্স প্রবাহে প্রভাব ফেলতে পারে, যা সামগ্রিক বৈদেশিক ভারসাম্য আরও ঝুঁকিতে ফেলবে। তিনি বলেন, সংকট মোকাবিলায় সরকারকে কঠিন নীতিগত সিদ্ধান্ত নিতে হচ্ছে। একদিকে রাজস্ব সুরক্ষায় জ্বালানি কর কাঠামো বজায় রাখা, অন্যদিকে ভোক্তা পর্যায়ে চাপ কমাতে কর কমানোর প্রয়োজনীয়তা এই দ্বিধার মুখে পড়েছে সরকার। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের প্রায় ৫৫ হাজার ৬০০ কোটি টাকার আর্থিক ঘাটতি সামাল দিতে কিছু ক্ষেত্রে মূল্য সমন্বয় করা হলেও আন্তর্জাতিক বাজারদরের পুরো প্রভাব দেশীয় বাজারে প্রতিফলিত করলে মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

বেসরকারি বিনিয়োগ কমে জিডিপির প্রায় ২২.৫ শতাংশে নেমে আসার বিষয়টি তুলে ধরে দেবপ্রিয় বলেন, জ্বালানি খাতে অনিশ্চয়তা ও ব্যয় বৃদ্ধি বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলছে, যা ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য উদ্বেগজনক। তিনি জোর দিয়ে বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় এমন নীতিগত পদক্ষেপ নিতে হবে, যেন রাজস্ব শৃঙ্খলা, বৈদেশিক স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মধ্যে সমন্বয় বজায় থাকে। অন্যথায় এ সংকট আরও বড় ধরনের সামষ্টিক অর্থনৈতিক অস্থিরতায় রূপ নিতে পারে।

 

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার