রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন: পত্রিকায় চোখ প্রধানমন্ত্রী তারেক রহমানের

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ অধিবেশন চলাকালেও রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি নিজের সচেতনতা ও মনোযোগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশন কক্ষে বসেই তাকে দেখা গেল দৈনিক পত্রিকার পাতায় চোখ বুলাতে—যা ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে।

এই মুহূর্তের একটি ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবিতে দেখা যায়, সংসদের কার্যক্রম চলমান থাকলেও প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদগুলো পর্যালোচনা করছেন।

সংশ্লিষ্টরা বলছেন, এটি কেবল একটি সাধারণ দৃশ্য নয়; বরং দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপডেট থাকার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দায়িত্ববোধেরই প্রতিফলন। রাষ্ট্র পরিচালনার ব্যস্ততার মধ্যেও গণমাধ্যমে প্রকাশিত খবর, জনমত এবং গুরুত্বপূর্ণ ইস্যুগুলো সম্পর্কে অবগত থাকার এই অভ্যাস একজন দায়িত্বশীল রাষ্ট্র নায়কের পরিচায়ক হিসেবে দেখা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, সংসদ অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ সময়েও পত্রিকার ওপর নজর রাখা সরকারের নীতি নির্ধারণে তথ্য ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ইঙ্গিত বহন করে। গণমাধ্যমে উঠে আসা নানা সমস্যা, জনদুর্ভোগ কিংবা নীতিগত প্রশ্নগুলো দ্রুত অনুধাবনের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুযোগ তৈরি হয়।

ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই এটিকে প্রধানমন্ত্রীর কর্মনিষ্ঠা ও তথ্য নির্ভর নেতৃত্বের উদাহরণ হিসেবে উল্লেখ করছেন।

রাষ্ট্র পরিচালনার ব্যস্ত সূচির মাঝেও এভাবে সংবাদপত্রে চোখ রাখা-প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মপদ্ধতির একটি মানবিক ও বাস্তবধর্মী দিক যেন ফুটে উঠেছে

 

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ