,

জবিতে ছাদের পলেস্তারা খসে দুই শিক্ষার্থী আহত

news-image

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের একটি সেমিনার কক্ষে ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মো. তানফির নিয়াজ ফাহিম ও মো. মাহফুজুর রহমান মিতুল।

জানা গেছে, সকালে সেমিনার কক্ষে অবস্থানকালে হঠাৎ ছাদের পলেস্তারা খসে তাদের ওপর পড়ে। এতে একজনের মাথায় এবং অন্যজনের পিঠে গুরুতর আঘাত লাগে। ঘটনার পরপরই সহপাঠীরা তাদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অ্যাম্বুলেন্সে করে বাসায় পাঠানো হয়। এই ঘটনার পর ক্যাম্পাসের বিভিন্ন ভবনের জরাজীর্ণ অবস্থা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নেতারা প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করে বলেন, ‘দীর্ঘদিন ধরে ভবনগুলো ঝুঁকিপূর্ণ থাকলেও কোনো কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। ভূমিকম্পসহ বিভিন্ন সময়ে ছোটখাটো দুর্ঘটনা ঘটলেও স্থায়ী সংস্কারের উদ্যোগ না থাকায় শিক্ষার্থীরা। অনিরাপদ পরিবেশে ক্লাস করতে বাধ্য হচ্ছেন।’

জকসুর পক্ষ থেকে আহতদের চিকিৎসার খোঁজ নেওয়ার পাশাপাশি দ্রুত ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কারের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী জানান, ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে কাজ করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে এবং বড় ধরনের সংস্কারের জন্য অর্থ বরাদ্দের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, ‘কক্ষে ফলস সিলিং থাকায় মূল ছাদের ফাটল আগে শনাক্ত করা যায়নি। বর্তমানে সিলিংগুলো খুলে ফেলা হচ্ছে যাতে ঝুঁকিপূর্ণ অংশগুলো সহজে চিহ্নিত করা যায়। পুরো বিজ্ঞান ভবনের নকশা ও হিসাব সম্পন্ন হয়েছে, বরাদ্দ পেলেই পূর্ণাঙ্গ সংস্কার কাজ শুরু হবে।’ ইতোমধ্যে ভবনের কিছু অংশের সংস্কার কাজ শেষ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী