সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতে হাজির হতে টিউলিপ সিদ্দিকের নামে গেজেট প্রকাশের নির্দেশ

news-image

অনলাইন ডেস্ক : ঢাকার একটি আদালত ব্রিটিশ-বাংলাদেশি রাজনীতিক টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুই আসামিকে আদালতে হাজির করতে আগামী ৮ এপ্রিলের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন। রাজধানীর গুলশান-২ এলাকায় একটি ফ্ল্যাট অবৈধভাবে গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় এই নির্দেশ দেওয়া হয়।

রোববার (২৯ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজের আদালতে এ সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে নির্ধারিত সময়ে সরকারি মুদ্রণালয় থেকে গেজেট প্রকাশ না হওয়ায় আদালত নতুন করে সময়সীমা নির্ধারণ করে দেন।

মামলাটি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে টিউলিপ সিদ্দিকের পাশাপাশি রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনকেও আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, তারা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ না করেই ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এলাকার একটি ফ্ল্যাট অবৈধভাবে দখল নেন এবং পরে সেটি নিজেদের নামে রেজিস্ট্রি করেন।

 

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি দুদকের দাখিল করা চার্জশিট গ্রহণ করে আদালত টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। তবে নির্ধারিত দিনে পুলিশ তাকে গ্রেফতার করতে ব্যর্থ হওয়ায় আদালতে সেই মর্মে প্রতিবেদন জমা দেওয়া হয়।

পরবর্তীতে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে গত ৮ মার্চ আদালত আসামিদের হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ দেন এবং এ বিষয়ে অগ্রগতি জানাতে ২৯ মার্চ দিন ধার্য করেন। কিন্তু নির্ধারিত সময়ে গেজেট প্রকাশ না হওয়ায় আদালত আবারও সময় বাড়িয়ে ৮ এপ্রিল পর্যন্ত নির্দেশ দেন।

 

মামলার প্রেক্ষাপট অনুযায়ী, গত বছরের ১৫ এপ্রিল দুদক টিউলিপ সিদ্দিক, শাহ মো. খসরুজ্জামান ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরবর্তীতে খসরুজ্জামান হাইকোর্টে রিট আবেদন করলে তার বিরুদ্ধে তদন্ত সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে চেম্বার আদালতে বিষয়টি গেলেও দুদক কোনো আদেশ পায়নি।

 

সবশেষে, গত ১১ ডিসেম্বর তদন্ত শেষে দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের আওতায় টিউলিপ সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এই মামলার পরবর্তী অগ্রগতি এখন অনেকটাই নির্ভর করছে নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ এবং আসামিদের আদালতে হাজিরার ওপর।

 

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার