রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

news-image

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ শাসনামলে গুমের অভিযোগে দায়ের করা মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মামুন খালেদ ও জুলাই হত্যাযজ্ঞের মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে আগামী ৭ এপ্রিল (মঙ্গলবার) হাজিরের নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ রোববার তদন্ত সংস্থার করা পৃথক আবেদনের পরিপেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।

এর আগে সাবেক দুই সেনা কর্মকর্তাকে পৃথক মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদনের বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

তিনি জানান, জুলাই গণহত্যার অভিযোগে মাসুদ উদ্দিন চৌধুরীকে এবং গুমের অভিযোগে শেখ মামুন খালেদকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানোর পৃথক আবেদন করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার (২৫ মার্চ) মধ্যরাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে এক-এগারোর সময়ের আলোচিত লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ এবং সোমবার (২৩ মার্চ) রাতে বারিধারা ডিওএইচএস থেকে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

তাদের মধ্যে মাসুদ উদ্দিনকে রাজধানীর পল্টন থানার মানবপাচার ও মামুন খালেদকে গণঅভ্যুত্থানের সময় মিরপুরের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দুজনকেই আলাদাভাবে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা