,

আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন তারেক রহমান

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শুক্রবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে নিজেই এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে কখন দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন সে কথা জানাননি তিনি।

আলোচনা সভা শেষে মঞ্চ থেকে নামছিলেন তারেক রহমান। তখন উপস্থিত নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে পুরো মিলনায়তন মুখরিত করে তোলেন। এ সময় তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে বলেন, আগামীকাল নয়াপল্টন অফিসে যাব আমি। আমি তোমাদের দেখতে চাই।

বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানায়, শনিবার সন্ধ্যা ৬টার পর বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে আসবেন। এদিকে একজন সংসদ সদস্য আমাদের সময়কে জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে আমাকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে থাকতে বলা হয়েছে।

এদিকে বিএনপি চেয়ারম্যানের আগমন উপলক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ইতোমধ্যে কার্যালয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন। এর আগে, দীর্ঘ প্রায় দুই দশক পর দেশে ফিরে গত ২৯ ডিসেম্বর দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান তারেক রহমান। এ সময় দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে ভিড় করেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী