,

স্পট মার্কেট থেকে আরও দুই কার্গো এলএনজি কিনছে বাংলাদেশ

news-image

অনলাইন ডেস্ক : বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতার মধ্যে স্পট মার্কেট থেকে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকার। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর বিধি ১০৫(৩)(ক) অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে এসব এলএনজি কেনা হবে।

আজ বুধবার মন্ত্রী পরিষদ বিভাগ সভাকক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এ প্রস্তাব অনুমোদন করা হয়েছে। দুই কার্গোর ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৬৬৬ কোটি টাকা।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী এপ্রিল মাসে দুই আলাদা সময়ে এলএনজি কার্গো দেশে আনা হবে। এর মধ্যে ১০ম কার্গো ২৪–২৫ এপ্রিল এবং ১১তম কার্গো ২৭–২৮ এপ্রিলের মধ্যে সরবরাহ করা হবে।

প্রস্তাব অনুযায়ী, যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান টোটাল এনার্জিসের কাছ থেকে এ দুই কার্গো এলএনজি কেনা হচ্ছে। দুই কার্গোর ক্ষেত্রে প্রতি ইউনিটের (এমএমবিটিইউ) দাম পড়ছে ১৯ দশমিক ৭৭ মার্কিন ডলার। প্রতিটি কার্গোর জন্য ব্যয় ধরা হয়েছে ৮৩৩ কোটি ৩৯ লাখ ৫৬ হাজার টাকা করে।

জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ শৃঙ্খলে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে এলএনজি বাজারেও। ফলে আগের তুলনায় বেশি দামে স্পট মার্কেট থেকে গ্যাস কিনতে হচ্ছে বাংলাদেশকে।

গত ১১ মার্চ ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে তিন কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়। সে সময় এক কার্গো ২১ দশমিক ৫৮ মার্কিন ডলার এবং দুই কার্গোর মূল্য পড়ে প্রতি এমএমবিটিইউ ২০ দশমিক ৭৬ মার্কিন ডলার।

এর আগের সপ্তাহে দুই কার্গো অনুমোদন দেওয়া হয়। সে সময় একটি কার্গো প্রতি এমএমবিটিইউ ২৮ দশমিক ২৮ ডলার দরে এবং আরেকটি ২৩ দশমিক ০৮ ডলার দরে কেনার প্রস্তাব অনুমোদিত হয়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী