রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর অধিকাংশ পাম্পে ‘অকটেন নেই’ সাইনবোর্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ব্যাংক ও ডিপো বন্ধ থাকায় পেমেন্ট জটিলতায় রাজধানীর তেল পাম্পগুলোতে জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর উত্তরা, মিরপুর, মহাখালী, গাবতলীসহ বিভিন্ন জায়গায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, বেশিরভাগ পাম্পে ঝুলছে ‘অকটেন নেই’ লেখা সাইনবোর্ড। দু-একটি স্টেশনে তেল পাওয়া গেলেও সেখানে গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি।

ডিপো থেকে তেল আসার কোনো সুনির্দিষ্ট সময় বলতে পারছে না পাম্প কর্তৃপক্ষ। তেল পাওয়ার জন্য একের পর এক পাম্প ঘুরে বেড়াচ্ছে মানুষ কিন্তু বেশির ভাগ পাম্পেই ঝুলছে অকটেন নেই লেখা সাইনবোর্ড।

রায়হান কবির নামের এক পাঠাও চালক ঢাকা পোস্টকে বলেন, সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে এক পাম্পে তেল না পেয়ে অন্য পাম্পে তেল খুঁজতে গিয়ে নিজের অবশিষ্ট তেল টুকু শেষ হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে তেলের অভাবে দুইদিন পর আর হয়তো গাড়ি চালাতে পারবো না। পরিবার-পরিজন নিয়ে না খেয়ে থাকতে হবে।

তবে পাম্প মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি মানুষ প্রয়োজনের চেয়ে বেশি বেশি তেল নিচ্ছে তাই স্টক দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এছাড়াও ঈদের ছুটিতে ব্যাংক ও ডিপো বন্ধ থাকায় পেমেন্ট জটিলতায়ও সাময়িক সংকট টাকা দিয়েছে। যদিও মূল সমস্যা চাহিদায়।

উত্তরা আজমপুরে কসমো ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিস সেন্টারের ক্যাশিয়ার মান্নান মিয়া বলেন, আজকে ডিপো থেকে তেল পাইনি। তাই সকাল থেকেই পাম্প বন্ধ রেখেছি। প্রতিদিন এক গাড়ি করে বরাদ্দ থাকার কথা থাকলেও গতকালকে মাত্র ৪ হাজার লিটার তেল পেয়েছি। যে জায়গায় এক গাড়িতে তেল আটে ১৮ হাজার লিটার। চার হাজার লিটার তেল দিয়ে ২ ঘণ্টাও পাম খোলা রাখতে পারি না। আসার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়।

তিনি আরও বলেন, আমরা চাতক পাখির মতো চেয়ে থাকি কখন ডিপো থেকে তেল নেওয়ার মেসেজ আসবে। মেসেজ না আসা পর্যন্ত আমাদের কিছুই করার থাকে না।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ