সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তালাবদ্ধ মার্কেটগুলোতে নেই চিরচেনা ব্যস্ততা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। দেশজুড়ে পবিত্র ঈদুল ফিতরের উৎসবের আমেজ। টানা ছুটিতে ঢাকা ছেড়েছে নগরবাসী। ফলে অনেকটাই ফাঁকা হয়ে গেছে রাজধানী।

ঈদকে কেন্দ্র করে টানা বেশ কিছুদিন রাজধানীর মার্কেটগুলোতে ছিল উপচেপড়া ভিড়। দিন-রাত বেচাকেনায় ব্যস্ততার মধ্যে সময় পার করেছেন দোকান মালিক ও শ্রমিকেরা। চাঁদ রাতেও ছিল না এর ব্যতিক্রম। সারারাত বিক্রি শেষে সকালে নামাজ আদায় করেছেন ব্যবসায়ীরা। ফলে বন্ধ রয়েছে রাজধানীর অধিকাংশ মার্কেট। নেই ক্রেতার দেখা। তাই তালাবদ্ধ মার্কেটগুলোতে নেই চিরচেনা ব্যস্ততা।

শনিবার (২১ মার্চ) রাজধানীর নিউমার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, গাউছিয়া মার্কেট, ধানমন্ডি ৩২ নম্বরের মেট্রো মার্কেট ও শ্যামলী স্কয়ার মার্কেট ঘুরে বন্ধ থাকার চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, সবগুলো মার্কেটের প্রধান ফটকসহ সব গেট বন্ধ রাখা হয়েছে। প্রতিটি মার্কেটের সামনে নিরাপত্তারক্ষীরা দায়িত্ব পালন করছেন। ক্রেতা-বিক্রেতা কারোরই দেখা মিলছে না মার্কেট এলাকায়।

নিউমার্কেট এলাকার চা-দোকানি জহির বলেন, মার্কেট আজ থেকে চার দিন বন্ধ থাকবে। ঈদের ছুটি আগামী চারদিন কোনো দোকান খুলবে না। ধরেন, মার্কেটে ৩০০ দোকান আছে। কেউ একজন দোকান খুললো। মার্কেটে ঝামেলা বা কোনো একটা বিপদ হলো, তাহলে তার দায়ভার কে নেবে?

তিনি বলেন, কাল সারারাত মার্কেট খোলা ছিল। বেচা-কেনা হয়েছে সারারাত। আজ আর মার্কেট খুলবে না।

চন্দ্রিমা সুপার মার্কেটের গেটে দায়িত্বরত নিরাপত্তাকর্মী আবদুল লতিফ বলেন, আজ থেকে মঙ্গলবার পর্যন্ত মার্কেট বন্ধ থাকবে। অনেকে ঈদের দিনও কেনাকাটা করতে আসে। কিন্তু মার্কেট তো বন্ধ থাকবে। ফুটপাতের দোকানগুলো সন্ধ্যার আগে খুলবে। সে সময় কিছু মানুষ কেনাকাটা করতে আসবে। তারা চাইলে ফুটপাত থেকেই কেনাকাটা করতে পারবেন। তাছাড়া মার্কেট খোলার কোনো সুযোগ নেই।

ঢাকা নিউ সুপার মার্কেটের (দক্ষিণ) ভবনের ৫ নম্বর গেটে দায়িত্বরত নিরাপত্তাকর্মী মো. আব্বাস বলেন, মার্কেট চার দিন বন্ধ। আমরা বন্ধের মধ্যে মার্কেটের নিরাপত্তায় বর্তমানে প্রতিটি গেটে দুইজন করে, আর উপরের তালাগুলো মিলিয়ে মোট ২৯ জন ডিউটি করছি।

অন্য নিরাপত্তারক্ষী নেয়ামত উল্লাহ বলেন, ছুটিতে মার্কেট খোলার কোনো সম্ভাবনা নেই। কোনো দোকানদারও যদি আসে, তবুও আমরা মার্কেট খুলতে পারবো না। মার্কেটের দোকানিদের বন্ধের মধ্যে মার্কেটে ঢুকতে হলেও মালিক সমিতির অনুমতি লাগবে। অনুমতি ছাড়া কেউ দোকান খুলতে পারবে না।

তিনি বলেন, অনেকে আছেন অনলাইনে ব্যবসা করেন, আবার মার্কেটেও দোকান আছে। শুধুমাত্র তারা মার্কেট মালিক সমিতির অনুমতি নিয়ে যদি তাদের অনলাইনের জন্য কোনো কিছু দোকান থেকে নিতে আসেন, তাহলে আমরা মার্কেটের গেট খুলে দেই। তাছাড়া মালিক সমিতির অনুমতি ছাড়া ভেতরে ঢোকার কোনো সুযোগ নেই।

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার