রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ঈদ: মানুষ যেন নিরাপদে ঈদ করতে পারে, সেটাই আমাদের আনন্দ

news-image

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সবাই পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেও দায়িত্বের কারণে সেই সুযোগ পাচ্ছেন না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিশেষ করে পুলিশ সদস্যরা ঈদের দিনেও মাঠে থেকে নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন।

রাজধানী ঢাকাসহ দেশের সব জায়গায় ঈদ উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা বিধানে কাজ করছেন পুলিশ সদস্যরা। অধিকাংশ পুলিশ সদস্যই ঈদের ছুটি পাননি। তারা ঈদের দিন অন্যান্য দিনের মতোই দায়িত্ব পালন করে যাচ্ছেন।

বিশেষ করে পুলিশের ট্রাফিক বিভাগে যারা দায়িত্ব পালন করছেন তাদের ঈদ উপভোগ করতে হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে। শনিবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় দেখা যায়, দুই ট্রাফিক পুলিশ সদস্য রাস্তায় দাঁড়িয়ে প্রতিদিনের মতো দায়িত্ব পালন করছেন।

তাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন তারা যা খেয়ে বের হন, ঈদের সকালেও তা খেয়েই বের হয়েছেন। সকাল ৬টায় এসে রাস্তায় দাঁড়িয়েছেন দায়িত্ব পালন করতে। আসার সময় গোসল করে এসেছিলেন, সুযোগ পেলে ঈদের জামাতে অংশ নেবেন বলে। কিন্তু রাস্তায় ব্যস্ত থাকতে হওয়ায় সেই ভাগ্য হয়নি। তারপরও মানুষের ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে দায়িত্ব পালন করায় সন্তুষ্টির ছাপ তাদের চোখে মুখে।

তারা জানান, এই সময়ে বাড়িতে থাকা সন্তানের মুখ ভেসে ওঠে। ইচ্ছে হয় সন্তান ও পরিবারের লোকজনের সঙ্গে ঈদ উদযাপনের।

ট্রাফিক পুলিশ সদস্য মো. সাকিল বলেন, প্রতিদিনের মতো আজকেও সকাল ৬টায় এসেছি ডিউটিতে। হালকা নাশতা করেছি। এখন ২টায় ডিউটি শেষ হয়েছে, বাসায় গিয়ে কিছু খাব। যেহেতু আমাদের অনেক সহকর্মী ছুটিতে আছেন, এজন্য আবার রাত ১০টায় এসে ডিউটি করতে হবে।

তিনি বলেন, ঈদে বাড়িতে না যাওয়ায় একটু মন খারাপ থাকে। যখন চাকরিতে নতুন ছিলাম তখন বেশি খারাপ লাগত। দীর্ঘদিন চাকরি করার ফলে এখন এটা অভ্যাসে পরিণত হয়েছে। স্বাভাবিক সময়ের তুলনায় ঈদে আমাদের দায়িত্বটা আরও বেশি পালন করতে হয়। এখন আমাদের ঈদ আনন্দ বলতে বুঝি মানুষের ঈদ আনন্দ নিরাপদ করা। সবাই যেন নির্বিঘ্নে তাদের পরিবারের সঙ্গে ঈদ পালন করতে পারে, সেটাই আমাদের ঈদ আনন্দ।

‘তবে খারাপ যে লাগে না একেবারে তা নয়। বাড়িতে আমার একটা ছোট মেয়ে আছে। তার সঙ্গে যদি ঈদ উদযাপন করতে পারতাম তাহলে ভালো লাগতো। আমার যেমন খারাপ লাগা কাজ করেছে, মেয়েটাও তেমনি আশায় ছিল যে বাবা এলে একসঙ্গে ঈদ করবে।

একই এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশ সদস্য মো. সোহাগ। ঈদের দিনের দায়িত্ব পালন নিয়ে তিনি বলেন, সকাল ৬টায় এসেছি ডিউটিতে। দুপুর ২টায় ডিউটি শেষ হয়েছে আবার রাত ১০টায় আসবো, রাত ২টা পর্যন্ত ডিউটি করে বাসায় ফিরব। আমরা আসলে ঈদ উদযাপন করছি রাস্তায়, মানুষের সঙ্গে। আমাদের অল্প কিছুসংখ্যক লোকজন ছুটি পায় আর অধিকাংশ লোকজনই আমরা দায়িত্ব পালন করি।

তিনি বলেন, পরিবারের সঙ্গে ঈদ করার আশা সব শ্রেণিপেশার মানুষেরই থাকে। আমরা দেশের স্বার্থে এবং জনগণকে সুবিধা দেওয়ার জন্য রাস্তায় দায়িত্ব পালন করি। যত কষ্টই হোক, পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে জনগণের সঙ্গে ঈদ পালন করাটাই আমাদের এখন কর্তব্য।

ঈদে টানা ৭ দিনের সরকারি ছুটিতে রাজধানীতে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন প্রায় ১৬ হাজার পুলিশ ও র‌্যাব সদস্য। রাস্তায় রাস্তায় তল্লাশি চৌকি বসানোর পাশাপাশি বিপণিবিতান ও আবাসিক এলাকায় টহল জোরদার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল