সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ড. ইউনূস

news-image

অনলাইন ডেস্ক : দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২০ মার্চ) এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। এ সময় তিনি বিশ্বজুড়ে শান্তি, স্থিতিশীলতা রক্ষা এবং সহিংসতা পরিহারের আহ্বানও জানান।

বার্তায় তিনি বলেন, ‘বিশ্বে প্রায় ২০০ কোটি মুসলমান মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করছেন।

এই উদযাপনের সময়ে আমার হৃদয়ে চিন্তায় রয়েছে ইরান, লেবানন এবং উপসাগরীয় অঞ্চলে সংঘাতে ক্ষতিগ্রস্ত লাখো মানুষ।’
তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে ইরানে এক বিধ্বংসী সংঘাতে হাজারো মানুষ প্রাণ হারিয়েছেন এবং বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শান্তিপূর্ণ সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও সামরিক পথ বেছে নেওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়েছে। প্রতিশোধমূলক হামলার কারণে সহিংসতা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে এবং উপসাগরীয় দেশগুলোও এর প্রভাবে পড়ছে বলে মন্তব্য করেন তিনি।

ড. ইউনূস আরো বলেন, বহু দশক ধরে পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের চক্রের অবসান জরুরি। তিনি ইরান, ফিলিস্তিন, লেবানন, উপসাগরীয় দেশসমূহ ও ইসরায়েলের জনগণের প্রতি শান্তিপূর্ণ সহাবস্থানের পথ খুঁজে নেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, প্রবাসে কর্মরত স্বজনদের নিরাপত্তা নিয়ে দেশের লাখো পরিবার উদ্বেগে রয়েছে। সাম্প্রতিক হামলায় নিহত বাংলাদেশিদের জন্য গভীর শোকও প্রকাশ করেন তিনি।

বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইতোমধ্যে চতুর্থ বছরে গড়িয়েছে, যা বৈশ্বিক অর্থনীতি ও দরিদ্র জনগোষ্ঠীর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। মূল্যস্ফীতি বৃদ্ধির ফলে কোটি মানুষের জন্য ন্যূনতম পুষ্টি নিশ্চিত করাও কঠিন হয়ে পড়েছে।

তিনি আরো বলেন, যুদ্ধের কারণে বৈশ্বিক খাদ্য ও জ্বালানি বাজার অস্থির হয়ে পড়লে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা কঠিন হয়ে যায়। বার্তার শেষে ঈদে বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে এবং সহিংসতার এই চক্রের অবসান ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার