,

রাজধানীতে জুমাতুল বিদায় বৃষ্টির বাগড়া

news-image

অনলাইন ডেস্ক : পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা। সারা দেশে আজ এই দিনটি গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য, ইবাদত-বন্দেগি এবং বিশেষ দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে পালিত হবে। তবে বেলা ১২টা থেকেই রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে। এতে কিছুটা বিপাকে পড়েছেন মুসল্লিরা।

দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের প্রভাব দেখা দিতে শুরু করেছে। রাজধানী ঢাকায় শুক্রবার (২০ মার্চ) ভোর থেকে আকাশ মেঘলা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার দ্রুত পরিবর্তন হয়। সকাল ১০টার দিকে আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় ধূলিঝড়। পরে দমকা হাওয়ার সঙ্গে বিভিন্ন এলাকায় ঝোড়ো বৃষ্টি শুরু হয়ে সময়ের সঙ্গে তা তীব্র আকার ধারণ করে।

রমজানের বিদায়ের ক্ষণ ঘনিয়ে আসায় আজকের জুমা মুসলিম উম্মাহর জন্য বিশেষ আবেগময় ও তাৎপর্যপূর্ণ। আরবি ‘বিদা’ শব্দের অর্থ বিদায় বা শেষ। তাই ‘জুমাতুল বিদা’ বলতে রমজানের শেষ জুমাকে বোঝানো হয়। এটি কোনো স্বতন্ত্র ফরজ বা ওয়াজিব ইবাদত না হলেও, এর ফজিলত ও গুরুত্ব রমজানের শেষ সময়ের বরকতের সাথে গভীরভাবে সম্পৃক্ত।

আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ আজ দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছেন, শক্তিশালী কালবৈশাখী ঝড় এই পূর্বাভাস লেখার সময় (দুপুর ১২ টা বেজে ১৫ মিনিট) এর সময় ঢাকা শহর সহ এই চার-পাশের জেলাগুলোর ওপর দিয়ে অতিক্রম করতেছে। এই একই কালবৈশাখী ঝড় ঢাকা, চট্রগ্রাম ও বরিশাল বিভাগের সকল জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় অতিক্রমের শতভাগ আশংকা করা যাচ্ছে শুক্রবার দুপুর ১২টা বেজে ১৫ মিনিটের পর থেকে সন্ধা ৭টার মধ্যে। ঢাকা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলো এবং চট্রগ্রাম ও বরিশাল বিভাগের উত্তর দিকের জেলাগুলোর ওপরে শীলাবৃষ্টির আশংকা করা যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে।

এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী