,

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের আকাশে বুধবার (১৯ মার্চ) হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে আগামীকাল শুক্রবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। আগামী শনিবার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

বুধবার (১৯ মার্চ) বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে এসব তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ।

এরআগে মাগরিবের নামাজ শেষে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখার সভা অনুষ্ঠিত হয়।

ধর্মমন্ত্রী জানান, দেশের সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান ও বিভাগীয় কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়েছে। সব তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এই প্রেক্ষিতে, আগামীকাল ২০ মার্চ শুক্রবার পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ২১ মার্চ থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে এবং ওইদিন সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সুর সম্রাট আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী পালিত

মহর্ষি মনোমোহনের ১১৭তম প্রয়াণ দিবসে সমাধি মন্দির উদ্বোধন, আনন্দ আশ্রমে ভক্তদের মিলনমেলা

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ