,

ইরাকের মার্কিন দূতাবাসে হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আজ শনিবার হামলার পর দূতাবাস থেকে ধোঁয়া বের হতে দেখেছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আরবির এক সাংবাদিক। যদিও কারা এই হামলা চালিয়েছে এবং হতাহতের ঘটনা ঘটেছে কিনা, এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এর আগে যুদ্ধ শুরুর পরপরই সৌদি আরবের মার্কিন দূতাবাসেও হামলার ঘটনা ঘটেছিল।

প্রসঙ্গত, ইরাকের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন এবং পশ্চিমা লক্ষ্যবস্তুতে নিয়মিত হামলা চালিয়ে যুদ্ধকে ইরাক পর্যন্ত টেনে এনেছে। এর মধ্যে ইরাকে ফরাসি সেনাদের লক্ষ্য করে চালানো এক ড্রোন হামলায় ১ জন নিহত ও অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এছাড়া ইরাকে একটি মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ৬ জন ক্রু-ই প্রাণ হারিয়েছেন।

এদিকে মার্কিন বাহিনীর দাবি, শত্রুপক্ষ বা নিজেদের ভুলবশত কোনও আঘাত ছাড়াই বিমানটি বিধ্বস্ত হয়েছে।

অপরদিকে ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীগুলো দাবি করেছে, তাদের হামলাতেই এই মার্কিন বিধ্বস্তের ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার দিবাগত রাতে ইরানের গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় দ্বীপটির সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান হরমুজ প্রণালিতে জাহাজে নিরাপদ চলাচল নিশ্চিত না করলে পরবর্তীতে দ্বীপটির জ্বালানি স্থাপনাতেও হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান