,

ইরানে আজ আবারও ‘সর্বোচ্চসংখ্যক’ হামলার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানে আজ রাতে ‘সর্বোচ্চসংখ্যক’ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৩ মার্চ) ইরান যুদ্ধের সবশেষ তথ্য জানাতে পেন্টাগনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পিট হেগসেথ বলেন, ‘ইরানের নেতৃত্ব লুকিয়ে আছে এবং আমাদের সক্ষমতা এখনও বৃদ্ধি পাচ্ছে।’

প্রেসিডেন্ট ট্রাম্পের হাতেই সবকিছু উল্লেখ করে হেগসেথ বলেন, ‘এই সংঘাতের গতি এবং সময় তিনিই নির্ধারণ করবেন।’

তিনি আরও বলেন, ‘আমেরিকা ইরানের উগ্রপন্থী শাসকগোষ্ঠীর সামরিক বাহিনীকে এমনভাবে ধ্বংস করছে, যা বিশ্ব আগে কখনও দেখেনি।’

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বিমান বাহিনীর সমন্বয় “অপরাজেয়” এবং তাদের গোয়েন্দা তথ্য “আরও উন্নত এবং পরিশীলিত” হচ্ছে।’

সংবাদ সম্মেলনে মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, ‘আজ আমাদের জন্য সবচেয়ে ব্যস্ততম দিন হবে।’

তিনি জানান, এখন পর্যন্ত ইরানে ছয় হাজার এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এ ছাড়া দেশটির নৌবাহিনীকে যুদ্ধে অকার্যকর করে দেওয়ার দাবিও করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু