,

শপিংমলে আলোকসজ্জা করা উচিত নয়: জ্বালানিমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : বিদ্যুৎ সাশ্রয় করতে দেশের শপিংমলে আলোকসজ্জা করা উচিত নয় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।

ইকবাল হাসান মাহমুদ বলেন, ডিজেল পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে। জ্বালানি সংকট মার্চ পর্যন্ত চলতে পারে। দেশে যে মজুদ রয়েছে, তা সাশ্রয়ভাবে চলতে হবে। এ জন্য সরকারের পাশাপাশি জনগণকেও সহযোগিতা করতে হবে। শপিংমলে আলোকসজ্জা কারা উচিত নয় এ সংকটের সময়ে। যুদ্ধ নিয়ে শুধু বাংলাদেশ নয় সারাবিশ্ব সমস্যায় রয়েছে।

তিনি বলেন, রেশনিং করে সরকার জ্বালানি এবং বিদ্যুৎ সাশ্রয় করতে চায়। বেশি দাম পাওয়ায় বর্ডার দিয়ে জ্বালানি চলে যায়। সেখানে নজরদারি বাড়ানো হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, এখনই লোডশেডিং হবে না। সরকার যেকোনো মূল্যে ইফতার এবং সাহরিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেবে। বৈশ্বিক সংকট হলে সে আচ বাংলাদেশেও পড়বে। তবে এখনই সংকট অসহনীয় হবে না।

 

এ জাতীয় আরও খবর

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর