,

ফেব্রুয়ারিতেই বাজারে আসতে পারে অ্যাপলের নতুন আইফোন

news-image

অ্যাপল তাদের সাশ্রয়ী স্মার্টফোন সিরিজে নতুন চমক হিসেবে ‘আইফোন ১৭ই’ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। ব্লুমবার্গের খ্যাতিমান প্রযুক্তি বিশ্লেষক মার্ক গারম্যানের দাবি অনুযায়ী, এই নতুন মডেলটি ‘অতি শিগগিরই’ বিশ্ববাজারে অবমুক্ত করা হতে পারে।

সাধারণত অ্যাপল তাদের সাশ্রয়ী মডেলগুলো বছরের শুরুর দিকেই আনে; যেমনটি গত ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আইফোন ১৬ই উন্মোচন করা হয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখে চলতি ফেব্রুয়ারি মাসেই নতুন এই সংস্করণটি বাজারে আসার প্রবল সম্ভাবনা দেখছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

নতুন আইফোন ১৭ই-এর সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে এর অভ্যন্তরীণ হার্ডওয়্যারের শক্তিশালী পরিবর্তন। ধারণা করা হচ্ছে, এতে অ্যাপলের সর্বাধুনিক ‘এ১৯’ চিপ ব্যবহার করা হবে, যা ফোনের গতি ও কার্যক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। পাশাপাশি ব্যবহারকারীদের দীর্ঘদিনের চাহিদা মেটাতে এবার যুক্ত হতে পারে ‘ম্যাগসেফ’ ওয়্যারলেস চার্জিং সুবিধা, যা এর আগের মডেলে অনুপস্থিত ছিল।

গারম্যান আরও ইঙ্গিত দিয়েছেন, এই ফোনে অ্যাপলের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সর্বশেষ সেলুলার ও ওয়‍্যারলেস চিপ ব্যবহারের মাধ্যমে নেটওয়ার্ক সংযোগ ব্যবস্থায় বড় ধরনের উন্নতি আনা হচ্ছে।

প্রযুক্তিপ্রেমীদের জন্য সবচেয়ে স্বস্তির খবর হলো, অত্যাধুনিক ফিচার যুক্ত হলেও ফোনটির দাম আগের মডেলের মতোই ৫৯৯ ডলার রাখা হতে পারে। তবে স্ক্রিন ডিজাইনের একটি বিষয় নিয়ে এখনো কিছুটা ধোঁয়াশা রয়ে গেছে।

আগের মডেলে পুরনো ধাঁচের নচ ডিজাইন থাকলেও গুঞ্জন ছিল যে নতুন মডেলে ‘ডাইনামিক আইল্যান্ড’ ফিচার যুক্ত হবে। যদিও মার্ক গারম্যান তার সাম্প্রতিক প্রতিবেদনে এই নকশা পরিবর্তনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি।

২০২৬ সালকে অ্যাপলের জন্য একটি অত্যন্ত ব্যস্ত বছর হিসেবে অভিহিত করছেন বিশ্লেষকরা। আইফোন ১৭ই দিয়ে বছরের শুরু হলেও বছরজুড়ে আরও বেশ কিছু নতুন ডিভাইস বাজারে আনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এর মধ্যে ওএলইডি ডিসপ্লে সংবলিত আইপ্যাড মিনি, নতুন আইপ্যাড এয়ার এবং শক্তিশালী ‘এম৫’ চিপযুক্ত ম্যাকবুক এয়ার আসার জোর সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া ১৪ ও ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো এবং ম্যাক স্টুডিওর নতুন সংস্করণও পাইপলাইনে রয়েছে বলে জানা গেছে। এখন বিশ্বজুড়ে অ্যাপল ভক্তরা কেবল প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় প্রহর গুনছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর