মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি পর্যবেক্ষকদের কার্যক্রম নিয়ে প্রতিবেদন তৈরি করছে ইসি

news-image

অনলাইন প্রতিবেদক : সদ্য সমাপ্ত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বিদেশি পর্যবেক্ষকদের সার্বিক কার্যক্রম নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন ও ডকুমেন্টেশন তৈরির উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে ৩৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের পাশাপাশি তথ্য অধিদপ্তর ও গণযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তাদের এ কমিটিতে রাখা হয়েছে। কমিটির উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে ইসির সিনিয়র সহকারী সচিব আসমা দিলারা জান্নাতকে (প্রকাশনা ও ডকুমেন্টেশন) আহ্বায়ক, সদস্য সচিব করা হয়েছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপপরিচালক/সম্পাদক মামুন অর রশিদকে। এছাড়া সদস্য হিসেবে মোহাম্মদ ফখরুল ইসলাম (উপপ্রধান তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর) ও মো. রুহুল আমিন মল্লিক (পরিচালক, জনসংযোগ, ইসি), এনআইডি উইং, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং গণযোগাযোগ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের আমন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশের ৫৭ জন বিদেশি পর্যবেক্ষক অংশগ্রহণ করেন। তাদের বিমানবন্দর থেকে রিসিভ করা, আবাসন নিশ্চিত করা, বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন ও ভোটকেন্দ্র পরিদর্শনের মতো ইভেন্টগুলোর ছবি ও তথ্যের সমন্বয়ে একটি স্থায়ী ডকুমেন্টেশন তৈরি করা প্রয়োজন। ভবিষ্যতে রেফারেন্স হিসেবে ব্যবহারের জন্য প্রতিবেদনটি বই আকারে সংরক্ষণ করা হবে।

এ কমিটিকে কয়েকটি সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বগুলোর মধ্যে রয়েছে– বিদেশি পর্যবেক্ষক সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা; পর্যবেক্ষকদের দেওয়া মূল্যায়ন প্রতিবেদন সংগ্রহ করে সদস্য সচিবের কাছে জমা দেওয়া; পর্যবেক্ষকদের বিভিন্ন কার্যক্রমের রাইটআপ ও স্থিরচিত্র সরবরাহ করা এবং প্রাপ্ত প্রতিবেদন ও ছবি নিয়ে একটি চূড়ান্ত প্রকাশনা বা ডকুমেন্টেশন প্রস্তুত করা।

এ জাতীয় আরও খবর

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

তানজিদের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা