,

সার্ককে কীভাবে গতিশীল করা যায় জানতে চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

news-image

কূটনৈতিক প্রতিবেদক : দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) কীভাবে গতিশীল করা যায়, সে বিষয়ে সংস্থার মহাসচিব মো. গোলাম সারওয়ারের কাছে জানতে চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সার্কের মহাসচিব। সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মহাসচিব বলেন, বর্তমান সরকার আসার আগে তাদের নির্বাচনি ইশতেহারেও সার্ক বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। নতুন সরকার সার্ক ইস্যুতে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে সার্কের বিস্তৃত চিত্র তুলে ধরেছেন।

মহাসচিব আরও জানান, সার্ক বর্তমানে কোথায় দাঁড়িয়েছে তা মন্ত্রীর সঙ্গে আলোচনা করা হয়েছে। মন্ত্রী জানতে চেয়েছেন, সার্ককে কীভাবে আরও গতিশীল করা যায়। মূলত, সার্কের বর্তমান পরিস্থিতি এবং এর কার্যক্রমের ওপর ভিত্তি করে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে যেন সংস্থা অগ্রণী ভূমিকা রাখতে পারে।

সার্ক শীর্ষ সম্মেলনের সব দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মহাসচিব।

এর আগে, সোমবার সার্কের মহাসচিব পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন।

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১