,

শিক্ষকদের আর রাজপথে নামতে হবে না: শিক্ষামন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে আর রাজপথে নামতে হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এবং শিক্ষকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় সভা শেষে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “শিক্ষকদের দাবির বিষয়টি আমরা দেখবো। তবে আপনারাও শিক্ষার মানোন্নয়নে কী করবেন, সে বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। শুধু সমস্যা দেখলে হবে না, সমাধানেও এগিয়ে আসতে হবে।”

ঈদ বোনাস প্রসঙ্গে তিনি জানান, শিক্ষকদের ১০০ শতাংশ ঈদ বোনাসের দাবি পর্যালোচনা করা হবে। “প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি উত্থাপন করবো। যেহেতু চলতি বছরের বাজেটে এটি উল্লেখ নেই, তাই এ বিষয়ে আলোচনা প্রয়োজন,”—বলেন তিনি।

দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করে মন্ত্রী বলেন, “মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ করেছি—দুর্নীতি করবো না, কাউকে করতেও দেবো না। আমরা দুর্নীতি করি না, করবো না, করতে দেবো না।” শিক্ষা মন্ত্রণালয়কে দুর্নীতি ও অনিয়মমুক্ত রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্ট বৃদ্ধি নিয়েও আলোচনা হবে বলে জানান মন্ত্রী।

এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি বা রাজনীতিকরণ বরদাশত করা হবে না। “আমি প্রতিমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী—আমরা কেউ দুর্নীতি করবো না, কাউকে করতেও দেবো না,”—বলেন তিনি।

সভায় শিক্ষা খাতকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় রেখে পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১