,

অতীতের মতো দলকানা সরকারি কর্মকর্তা দেখতে চাই না : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : সরকার অতীতের মতো ‘দলকানা’ বা রাজনৈতিক পরিচয়নির্ভর কর্মকর্তাদের আর দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের কেবল পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে হবে। এখানে কারও বিশেষ আনুকূল্য পাওয়ার সুযোগ নেই; পারফরম্যান্সই হবে কর্মকর্তাদের মূল্যায়নের একমাত্র মানদণ্ড।

শনিবার যশোরে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতিনিধি হিসেবে সবাইকে জবাবদিহির মধ্যে কাজ করতে হবে এবং সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। অসৎ উদ্দেশ্য থাকলে সমস্যা তৈরি হবে বলেও সতর্ক করেন তিনি।

প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার ভালোভাবে পড়তে হবে। এটি কেবল অঙ্গীকার নয়, জনগণের সঙ্গে করা একটি সামাজিক চুক্তি। জনগণের ভোটে সরকার গঠিত হওয়ায় সেই সামাজিক চুক্তি এখন রাষ্ট্রীয় অঙ্গীকারে পরিণত হয়েছে।

ইশতেহারের অগ্রাধিকার বিষয়গুলো বিবেচনায় রেখে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১