শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ তার হারানো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে: ডিএমপি কমিশনার

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে একটি সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে পুলিশ। পুলিশ তার হারানো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।

আজ বুধবার রাজধানীর রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে গত জানুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির পুলিশ সদস্যদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘নির্বাচনে আপনারা নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পুলিশ তার হারানো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।’

আগামী দিনগুলোতেও পুলিশের এই ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখার জন্য সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ দেন সাজ্জাত আলী।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার জানান, রমজানে ইফতারের আগে ট্রাফিকের চাপ বেড়ে যায়। সে সময় যানজট নিরসনে সংশ্লিষ্ট সবাইকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে বাসায় ফিরে ইফতার করতে পারেন। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, সামনে একুশে ফেব্রুয়ারি ও অমর একুশে বইমেলার মতো বড় আয়োজন রয়েছে। এ ছাড়া পবিত্র মাহে রমজানে, বিশেষ করে, তারাবির সময় চুরি-ছিনতাই যেন কোনোভাবেই সংঘটিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জানুয়ারি মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

বাসসের ঘটনাটি দুঃখজনক : তথ্যমন্ত্রী

রোজার প্রথম দিনেই চকবাজারের ইফতারির স্বাদ নিতে ভিড়

ভারতে এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

সংযমের মধ্য দিয়ে শান্তি ও স্বস্তি ফিরে আসুক

খাল খনন কর্মসূচি কবে দৃশ্যমান হবে, জানালেন পানিসম্পদ মন্ত্রী

জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী

তারেক রহমানকে অ‌ভিনন্দন জানিয়ে চিঠি পাঠালেন ট্রাম্প

আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনগণের আস্থা অর্জন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের চেয়েও নাজুক ও দুর্বল ঋণ পরিস্থিতি পাচ্ছে বর্তমান সরকার

‘সড়কে চাঁদা’ নিয়ে মন্ত্রীর বক্তব্যে আপত্তি ডা. তাসনিম জারার

সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ

৪৪তম বিসিএসের ৪১৩৬ জনকে নন-ক্যাডারে নিয়োগ