,

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের হুঁশিয়ারি

news-image

অনলাইন ডেস্ক : সারা দেশে অনির্দিষ্টকালের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরাহ ও বিক্রি বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। দেশে বর্তমানে এলপিজি চরম সংকট চলছে বলে দাবি করেছে সংগঠনটি। তাই সেই সংকট নিরসন ও লোকসান এড়াতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে সংগঠনটি এ হুঁশিয়ারি দেয়।

বুধবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির নেতারা এই আলটিমেটাম দেন।

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি সেলিম খান বলেন, ‘বর্তমানে দেশে ২৭টি কোম্পানির প্রায় সাড়ে ৫ কোটি এলপিজি সিলিন্ডার বাজারজাত করা হয়েছে। কিন্তু উদ্বেগের বিষয় হলো, এর মধ্যে মাত্র ১ কোটি ২৫ লাখ সিলিন্ডারে গ্যাস রিফিল হচ্ছে। অন্য ৪ কোটি ২৫ লাখ সিলিন্ডারই বর্তমানে খালি পড়ে আছে।’

তিনি আরও বলেন, ‘অধিকাংশ সিলিন্ডার খালি পড়ে থাকায় পরিবেশকদের ব্যবসায়িক খরচ অনেক বেড়ে গেছে। অনেক কোম্পানি উৎপাদন বন্ধ রাখায় পরিবেশকেরা দেউলিয়া হওয়ার পথে। এই সংকট দূর করা না গেলে সাধারণ ভোক্তাদের জন্য এলপিজি সরবরাহ নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়বে।’

সমিতির পক্ষ থেকে তিনটি প্রধান দাবি জানানো হয়েছে। সেগুলো হলো- বিইআরসি কর্তৃক পরিবেশকদের স্বার্থ রক্ষা করে নতুন করে মূল্য সমন্বয় করা। প্রশাসনের মাধ্যমে পরিবেশকদের ওপর জেল-জরিমানা ও হয়রানি অবিলম্বে বন্ধ করা। পরিবেশক কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা এবং খুচরা বিক্রেতাদের কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭৫ টাকা করা।

সমিতির পক্ষ থেকে জানানো হয়, জ্বালানি বিভাগ, বিইআরসি এবং এলপিজি আমদানিকারক কোম্পানিগুলোর উচিত ছিল আমদানির সমস্যা দূর করা। তা না করে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর অভিযান চালানো হচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা না হলে সারা দেশে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দেন তারা।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) পরিবেশকদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এলপিজির মূল্য সমন্বয় করে। সর্বশেষ ৪ জানুয়ারি ঘোষিত মূল্যের সমালোচনা করে তারা বলে, সংকট সমাধান না করে উল্টো ভোক্তা অধিকারের অভিযানের মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা