সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডা. তাহেরের চেয়ে স্ত্রীর আয় ৪ গুণ বেশি

news-image

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তার চেয়ে স্ত্রী ডা. হাবিবা আক্তার চৌধুরীর সম্পদ চারগুণ বেশি। আয়কর রিটার্নে এ বছর তার সম্পদের পরিমাণ এক কোটি ৮০ হাজার ১৯২ টাকা এবং তার স্ত্রীর চার কোটি ৬৪ লাখ ২০ হাজার ৫৫৫ টাকা। ডা. তাহেরের বিরুদ্ধে ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৩৭টি মামলা হয়। ২০২৪ ও ২০২৫ সালে ১৭টি মামলা প্রত্যাহার করা হয়েছে।

সম্প্রতি জাতীয় নির্বাচন উপলক্ষে ডা. তাহেরের দাখিলকৃত মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে। হলফনামার তথ্যমতে, ৬৭ বছর বয়সী এই প্রার্থী পেশায় চিকিৎসক ও ব্যবসায়ী। তার অস্থাবর সম্পদের মধ্যে আছে নগদ ৫১ লাখ আট হাজার ২২৪ টাকা। তার স্ত্রীর নামে আছে ২১ লাখ ৯১ হাজার ৯৬৮ টাকা। এ ছাড়া প্রার্থীর নামে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে বন্ড, ঋণপত্র, সঞ্চয়পত্র, স্থায়ী আমানত, স্বর্ণালংকার, ইলেকট্রনিক সামগ্রী, আসবাব মিলিয়ে রয়েছে ৮৫ লাখ টাকার সম্পদ। স্ত্রীর নামে রয়েছে এক কোটি ৭০ লাখ টাকার সম্পদ। স্থাবর সম্পদের মধ্যে প্রার্থীর নামে রয়েছে কৃষি ও অকৃষি জমি, যার মূল্য এক কোটি টাকা। তার চিকিৎসক স্ত্রীর নামে বাড়ি, অ্যাপার্টমেন্ট ও জমিসহ পাঁচ কোটি ৫০ লাখ টাকার সম্পদ রয়েছে।

ডা. তাহেরের ৩ নির্বাচনের হলফনামা ঘেঁটে দেখা গেছে, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় আয়কর নথিতে ডা. তাহেরের মোট সম্পদের পরিমাণ দেখানো হয় এক কোটি দুই লাখ ৬৯ হাজার ৫৩৩ টাকার। পরে ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনের সময় হলফনামায় দেওয়া তথ্যে ডা. তাহেরের আয়কর নথিতে মোট সম্পদ দেখানো হয় এক কোটি ৯৭ লাখ ৯৫ হাজার ৩৪৫ টাকা। কিন্তু এবারের নির্বাচনে সম্পদের পরিমাণ দেখানো হয় এক কোটি ৮০ হাজার ১৯২ টাকা। দীর্ঘ ১৭ বছরে তার আয় দুই কোটির ঘর এগোতে পারেনি।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা