সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গার্সিয়ার হ্যাটট্রিকে বেতিসকে উড়িয়ে দিল রিয়াল

news-image

স্পোর্টস ডেস্ক : গঞ্জালো গার্সিয়া হ্যাটট্রিকে রিয়াল বেতিসকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে এই জয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমে দাঁড়াল চার পয়েন্টে।

নভেম্বরে কিছুটা ছন্দপতনের আগে টেবিলের শীর্ষে থাকা জাবি আলোনসোর দল এখন ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। শনিবার এস্পানিওলকে হারানো বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা শীর্ষে রয়েছে। অন্যদিকে বেতিস ২৮ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।

লা লিগার সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পে হাঁটুর চোটে বাইরে থাকায় তার অনুপস্থিতিতে দায়িত্বটা দারুণভাবে সামলান ২১ বছর বয়সী গঞ্জালো গার্সিয়া। গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপে চার গোল করে নজর কাড়া এই তরুণ ২০তম মিনিটে রদ্রিগোর নিখুঁত ক্রস থেকে দূরের পোস্টে একা দাঁড়িয়ে হেড করে গোল করে রিয়ালকে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফেদেরিকো ভালভের্দের লং বল থেকে চমৎকার বুক কন্ট্রোলের পর ভলিতে নিজের দ্বিতীয় গোলটি করেন গার্সিয়া। এরপর রদ্রিগোর আরেকটি ক্রস থেকে হেড করে ব্যবধান বাড়ান রাউল আসেনসিও। ৬৬তম মিনিটে বেতিসের হয়ে কুচো হার্নান্দেজ একটি গোল শোধ দেন।

৮২তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন গার্সিয়া। যোগ করা সময়ে ফ্রান গার্সিয়া আরেকটি গোল করে বড় জয় নিশ্চিত করেন রিয়াল মাদ্রিদের। এই জয়ে লিগে টানা তৃতীয় ম্যাচ জিতল মাদ্রিদ, আর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ওপর চাপও বজায় রইল।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা