,

জাবি ভর্তি পরীক্ষায় প্রক্সি দিচ্ছিলেন ঢাবিছাত্র

news-image

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্র।সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে তৃতীয় শিফটের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের স্কুল এন্ড কলেজ বিল্ডিংয়ের ৪০২ নাম্বার কক্ষ থেকে এ ছাত্রকে আটক করা হয়। আটকের পর পরীক্ষার্থীকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, ‘আটক মো. এহসানুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের স্নাতক ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ১০১৫ নম্বর কক্ষে বসবাস করেন।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার বি ইউনিটের ভর্তি পরীক্ষায় স্কুল অ্যান্ড কলেজ বিল্ডিংয়ের ৪০২ নম্বর কক্ষে ৩ নম্বর শিফটে পরীক্ষায় অংশ নেওয়ার সময় তাকে আটক করা হয়। তিনি অন্য ভর্তিচ্ছুর প্রক্সি পরীক্ষা দিতে এসেছিলেন। আসল পরীক্ষার্থী হিসেবে নিবন্ধিত ছিলেন রাফিদ হোসেন সাজিদ। ঢাবির প্রক্সি পরীক্ষার্থী এহসানুলকে জিজ্ঞাসাবাদ শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের সামনে থেকে আসল পরীক্ষার্থী রাফিদ হোসেন সাজিদকে আটক করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

আটক এহসানুল হক জিসান রাফিদ হোসেন সাজিদের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন বলে স্বীকার করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘এ বিষয়ে পরীক্ষা শেষে ব্রিফিং করে জানানো হবে।’

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের