,

দিল্লি কেড়ে নেওয়ার হুঙ্কার দিলেন মমতা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লি কেড়ে নেওয়ার হুঙ্কার দিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (২২ ডিসেম্বর) কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মীসভা থেকে হুঙ্কার দেন তিনি।ভারতীয় গণমাধ্যম নিউজ বাংলা ১৮-এর খবরে এ তথ্য জানা গেছে।

বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ‘ওর দিল্লি কেড়ে নেব। বাংলা জিতে দিল্লি কাড়ব। ওর সরকার পড়ে যাবে। বাংলাকে বঞ্চিত করতে গিয়ে নিজেরা পিছু হঠবে। যারা বিজেপিকে ভোট দিত, তাদের বলব ওদের ভোট দেবেন না। এরা আপনার সব কেড়ে নিচ্ছে, এদের ভোট দেবেন না। ভয় পাবেন না, বাংলায় কোনও ডিটেনশন ক্যাম্প হবে না। জন গণনা না করে এসআইআর করছে, পুরোটাই ব্লান্ডার।’

তিনি বলেন, ‘চাইলে আমার গলাটাও কেটে দিতে পারেন, কিন্তু আমি মানুষের কথাই বলব‌।’

তিনি আরও বলেন, ‘মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায় ওরা, টোটাল অটোক্র্যাসি চলছে। ৪৬ জন ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন। তারমধ্যে অর্ধেকের বেশি হিন্দুও আছেন।’

এদিকে ২০২৬ সালের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে রাজনৈতিক উত্তেজনা চরমে। এর মধ্যেই তিনি এমন হুঙ্কার দিলেন।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু