,

মধ্যরাতে জাপার আনিসুলের হাটহাজারীর বাড়িতে আগুন

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) সভাপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দন এলাকায় এ ঘটনা ঘটেছে।

ওই সময় আনিসুল ইসলাম মাহমুদ বা পরিবারের সদস্যরা কেউ সেখানে ছিলেন না বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ বলছে, রাতে মোটরসাইকেল, হাইয়েস গাড়ি এবং হেঁটে কিছু মানুষ সাবেক মন্ত্রী আনিসুলের বাড়িতে আসে। এরপর তারা ভাঙচুর চালানোর পাশাপাশি অগ্নিসংযোগ করে। হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন আগুন নেভাতে এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে যায়।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো তারেক আজিজ বলেন, আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এদিকে দেশের সার্বিক পরিস্থিতি করণীয় নির্ধারণে শনিবার দুপুর ১২টায় রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টির জরুরি প্রেসিডিয়াম বোর্ডের অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা