সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চৌধুরী হাসান সারওয়ার্দীকে এলডিপি থেকে সাময়িক বহিষ্কার

news-image

নিজস্ব প্রতিবেদক : লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীকে এলডিপি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলের মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমরা লক্ষ্য করেছি যে, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদ দল-বিএনপি সম্পর্কে অত্যন্ত বিভ্রান্তিকর একটি স্ট্যাটাস দিয়েছে। এটি এলডিপির দলীয় কোনো সিদ্ধান্ত বা পর্যবেক্ষণ নয়।’

তিনি লিখেছেন, ‘বিএনপির সঙ্গে এলডিপির কোনো জোট ছিল না বা লিখিত চুক্তিও ছিল না। ছিল বিশ্বাস ও আলোচনা। তারা বিশ্বাস ভঙ্গ করেছে, তারা মোনাফেক। তালাক দেওয়া বউয়ের সঙ্গে আবার সংসার করা যায় না, এটা অনৈতিক। এদের সঙ্গে সব সম্পর্ক শেষ। এদের সঙ্গে আলোচনা করা অর্থ সময় ক্ষেপণ, মিথ্যার ফুলঝুরি শোনা।’

ড. রেদোয়ান আহমেদ আরও লেখেন, ‘বিএনপি এখন পতনশীল, পচনশীল একটি দুর্নীতিবাজ, চাঁদাবাজ মাফিয়া সিন্ডিকেট। এদের কাছে সততা আশা করা যায় না। যাদের সম্মান, মর্যাদা আছে তারা এদের থেকে নিরাপদ দূরত্বে থাকা উত্তম। এরা সশস্ত্র বাহিনীর অফিসারদের চরম অপমান করে। এদের পতন অনিবার্য।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত দুঃখজনক এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী। বিষয়টি এলডিপি সভাপতি কর্ণেল (অবঃ) অলি আহমেদসহ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল হিসেবে দেশকে স্থিতিশীল ও সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ‘

এতে আরও বলা হয়েছে, এলডিপির শীর্ষ নেতৃত্বে থেকে এমন অবিবেচকের মতো উক্তি এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০ ডিসেম্বর এলডিপির প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব) চৌধুরী হাসান সারওয়ার্দীকে দলের সব পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা আগামী ৩ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য দলের সভাপতি মহোদয়ের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা