,

দেশকে নেতৃত্বহীন করতে হাদিকে হত্যাচেষ্টা, হিট লিস্টে অনেকেই

news-image

অনলাইন ডেস্ক : চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশকে মেধাহীন ও নেতৃত্বহীন করার জন্য ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ সময় তিনি আরও বলেন, ‘জুলাইয়ের পরাজিত শক্তি হাদিকে হত্যার মাধ্যমে দেশকে মেধাহীন করতে চাচ্ছে। এ ধরনের ষড়যন্ত্রে আরও অনেকেই হিট লিস্টে রয়েছেন।’

রবিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার চেষ্টা করেছিল। স্বাধীনতার ৫৪ বছর পরও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন হয়নি।’

এ ধরনের ষড়যন্ত্রে আরও অনেকেই রয়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘চব্বিশের অভ্যুত্থানের পর একই কৌশলে দেশকে নেতৃত্বহীন করতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলা চালানো হয়েছে। জুলাইয়ের পরাজিত শক্তি হাদিকে হত্যার মাধ্যমে দেশকে মেধাহীন করতে চাচ্ছে। এ ধরনের ষড়যন্ত্রে আরও অনেকেই হিট লিস্টে রয়েছেন।’

দেশবিরোধী শক্তিকে শক্ত হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়ে আসিফ মাহমুদ আরও বলেন, ‘একাত্তরে যেমন হানাদার বাহিনী পরাজিত হয়েছিল, তেমনি এবারও দেশবিরোধী ও ফ্যাসিবাদী শক্তি পরাজিত হবে।’

 

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক