,

বান্দরবানে মিয়ানমারের বিজিপি ও সেনাসদস্যসহ আটক ৫

news-image

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তে পাহাড় থেকে মিয়ানমার বর্ডার গার্ডের(বিজিপি) ৪ জন ও ১ জন সেনাসদস্যসহ মোট ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাংলাদেশ ভূখণ্ডে ঘুমধুম মংজয় পাড়ায় ঘোরাফেরা করার সময় কক্সবাজার ৩৪ বিজিবির সদস্যরা তাদের আটক করে। আটক যুবকদের মধ্যে ১ জন মিয়ানমার সেনাবাহিনীর সদস্য ও অপর ৪ জন বর্ডার গার্ড বিজিপির সদস্য বলে দাবি করেন তারা।

এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন।

তিনি জানান, সীমান্তে মংজয় পাড়া নামক এলাকায় মিয়ানমার থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করার দায়ে ৫ জনকে আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে আটক যুবকদের নাম ঠিকানাসহ বিস্তারিত জানা যাবে। আটক ৫ যুবক বিজিবির হেফাজতে রয়েছে।

সেক্টর কমান্ডার বলেন, ‘তাদের আটকের বিষয়ে লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে