,

মেহেরপুরে শাপলা তুলতে গিয়ে ৪ বোনের মৃত্যু

news-image

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলায় পদ্মফুল (শাপলা) তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে একই পরিবারের চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওই চার শিশু সম্পর্কে চাচাতো বোন।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে সদর উপজেলার বারাদি-রাজনগর মসুরভাজা বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- রাজনগর গ্রামের মজিবর রহমানের মেয়ে ফাতেমা আক্তার (১৪) ও আফিয়া আক্তার (১০) এবং তার ভাই শাহারুল ইসলামের মেয়ে মিম আক্তার (১৪) ও আলসিয়া আক্তার (১০)। এর মধ্যে ফাতেমা ও মিম বারাদি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। আফিয়া ও আলসিয়া রাজনগর প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ত।

স্থানীয়রা জানান, বিকেলে ওই চারজন একসঙ্গে মসুরভাজা বিলে পদ্মফুল (শাপলা) তুলতে যায়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর বিলের পানি থেকে ভাসমান অবস্থায় তিনজনের মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা অন্যজনের মরদেহ উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ চার শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

এদিকে শিশুদের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকেও সহানুভূতি জানানো হয়েছে এবং এ ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানীয় জলাশয়গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ