,

চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে বিকেল ৪টার আগে হকার বসতে পারবে না ; ঘোষণা মেয়রের

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে নিউ মার্কেট মোড়ে বিকেল ৪টার আগে কোনো হকার বসলে উচ্ছেদ অভিযানসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

আজ (মঙ্গলবার) নগরীর জনগুরুত্বপূর্ণ নিউ মার্কেট মোড়ে উচ্ছেদ অভিযানে এ ঘোষণা দেন তিনি।

মেয়র বলেন, নিউ মার্কেট মোড় নগরীর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এখানে হকার ব্যবসার নামে সড়ক, ফুটপাত দখল করে কোনো স্থায়ী অবকাঠামো করা যাবে না। করলে উচ্ছেদ করা হবে।

তিনি বলেন, নিউ মার্কেট মোড়ে বিকাল ৪টার আগে কোনো হকার ব্যবসা করতে পারবে না। ৪টার পর থেকে রাত পর্যন্ত হকাররা ব্যবসা করতে পারবেন, তবে কোনো স্থায়ী কাঠামো করা যাবে না। হকার ব্যবসা করতে চাইলে চাকাযুক্ত গাড়ি বা হাতে করে পণ্য এনে বিক্রি করতে পারবেন। কেউ নিউ মার্কেট মোড়ে স্থায়ী অবকাঠামো করলে তা উচ্ছেদ করা হবে। আর যারা ব্যবসা করবেন তারা তাদের ব্যবসার ময়লা অবশ্যই পরিষ্কার করে যাবেন। অনেকে ব্যবসা করার জন্য ছাতা বসাচ্ছেন, তারা এমনভাবে ছাতা বসাবেন না যাতে পথচারীদের অসুবিধা হয়। কেউ যাত্রী ও পথচারীদের অসুবিধা সৃষ্টি করে ফুটপাত-সড়ক দখল করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে উপস্থিত ছিলেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশসহ পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে