বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ছয় যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর আড়াইটায় উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া আলিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশার চালক শাহ আলম খোকন, নোয়াখালী কলেজছাত্র তানিম হাসান ও ছাত্রী ইসরাত জাহান, বিবি কুলসুম, জান্নাত ও সুলতান আহমেদ সুমন।

স্থানীয় বাসিন্দা টিপু সুলতান ঢাকা পোস্টকে বলেন, নোয়াখালীর মাইজদী থেকে বসুরহাট যাওয়ার পথে অটোরিকশাটিকে চাপা দেয় একটি ট্রাক। গাড়ি দুইটি রাস্তায় রয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থলেই তিনজন নিহত হন। কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মারা এবং মাইজদী হাসপাতালে নিয়ে যাওয়া দুইজন মারা যান। সব মিলিয়ে মোট ৬ জন নিহত হয়েছে। গাড়ি দুটি থানায় আনা হয়েছে। ঘটনার পরপর ট্রাকচালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

আদালতের রায় অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি

খামেনির জানাজায় ইরানে যাচ্ছেন স্পিকার

হজযাত্রীদের জন্য সুখবর, ২০২৭ হজ প্রাক-নিবন্ধন শুরু

ভূমিকম্পে ঝুঁকিতে ঢাকা, বড় বিপর্যয়ের শঙ্কা বিশেষজ্ঞদের

জুলাই আন্দোলনের সূচনাই ফ্যাসিবাদ পতনের শুরু

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান, বিনিয়োগে বড় প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

ডিএসইতে সুশাসন সংকট, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা

৪০ বছরের অপেক্ষা শেষে জিতল মেক্সিকো

আজ বন্ধ ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় রাজি নয় ইরান

কমেছে স্বর্ণের দাম, আজ ভরি কত?