,

দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে বাড্ডায় মিলল জোড়া মরদেহ

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর উত্তর বাড্ডা এলাকার একটি বাড়ির নিচতলার গুদামে দুর্গন্ধের কারণ অনুসন্ধান করতে গিয়ে দুটি গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একটি যুবক এবং অন্যজন এক নারীর মরদেহ বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২ নভেম্বর) দুপুরে ওই বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মারা যাওয়া যুবকের নাম সাইফুল ইসলাম (২৪)। তিনি ওই ভবনের পাশের ইবনে কাসির ক্যাডেট মাদ্রাসায় দারোয়ানের কাজ করতেন। আর ওই নারী এলাকায় বাসা-বাড়িতে কাজ করতেন।

ঢাকা মহানগর পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার সফিকুল ইসলাম গণমাধ্যমকে এ খবর নিশ্চত করেছেন।

তিনি জানান, ধারণা করা হচ্ছে ৭-৮ দিন আগে তাদের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ বিষয়ে এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর এ বিষয়ে জানা যাবে।

বাড়িওয়ালা আতিক জানান, বেশ কিছু দিন আগে স্ত্রী মারা যাওয়ায় তিনি গ্রামের বাড়িতে যান। সেখান থেকে ফিরে বাসাবাড়ি পরিষ্কার করতে গিয়ে পচা গন্ধ পান। পরে খুঁজে বেশ কয়েকটি মরা ইঁদুর দেখে তা ফেলে দেন। সকালে উঠে আবারও গন্ধ পেয়ে খোঁজ করতে গিয়ে নিচতলার গুদামে মরদেহ দুটি দেখতে পান।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের