সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই: আইন উপদেষ্টা

news-image

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ বুধবার দুপুরে বরিশাল নগরীর একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইন উপদেষ্টা।

আসিফ নজরুল বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা দ্রুত উইথড্র (প্রত্যাহার) হবে—এমন কোনো সম্ভাবনা নেই। যখন একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, স্থায়ী না কি অস্থায়ী—এ ধরনের প্রশ্ন থাকে। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে, এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না। নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উইথড্র হওয়ার সম্ভাবনা নেই।’

উপদেষ্টা বলেন, ‘সারা দেশে দুর্গোৎসব আনন্দের সঙ্গে পালিত হচ্ছে। প্রত্যেক ধর্মের মানুষ হচ্ছে বাংলাদেশের নাগরিক। ধর্ম পালনে প্রত্যেকের সমান অধিকার।’

আইন মন্ত্রণালয়ে ৯-১০টি সংস্কার হয়েছে উপদেষ্টা বলেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের পর এক মিনিটও থাকার ইচ্ছে আমাদের নেই। আমরা চেয়েছিলাম বিচার ও সংস্কারের দৃশ্যমান অগ্রগতি হয়ে যাক।’

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা