,

মাইনর স্ট্রোক করেছেন বাংলাদেশের হেড কোচ

news-image

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পর্দা উঠেছে নারী ওয়ানডে বিশ্বকাপের। এবারের আসরে অংশ নিয়েছে বাংলাদেশও। টাইগ্রেসদের প্রথম ম্যাচ আগামী ২ অক্টোবর। তবে মাঠের লড়াইয়ে নামার আগেই দুঃসংবাদ পেল তারা।

বাংলাদেশ নারী দলের প্রধান কোচ সারোয়ার ইমরান স্ট্রোক করেছেন। নারী দলের সঙ্গে থাকা বিসিবির একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গতকাল মাইনর ব্রেইন স্টোক করেছিলেন কোচ। পরে হাসপাতালে ছিলেন, আজ রিলিজ পেয়েছেন। ভালো আছেন আগের থেকে। এখন এখানে থাকবেন নাকি দেশে ফিরে যাবেন সেটা নিয়ে সিদ্ধান্ত নেয়ার সময় হয়নি।’

মূলত রোববার অসুস্থ হয়ে পড়েন সারোয়ার ইমরান। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার মাইল্ড স্ট্রোক ধরা পড়ে। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন।

গত ফেব্রুয়ারিতে সারোয়ার ইমরানকে নারী ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব দেওয়া হয়। তার অধীনে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলে ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের মূল আসরে খেলার টিকিট কাটে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের