,

একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে: এনটিএমসি মহাপরিচালক

news-image

অনলাইন ডেস্ক : ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা বলেছেন, ‘একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। সেটি দেশের ভিতর থেকে হোক বা দেশের বাইরে থেকে হোক।’

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে এনটিএমসিতে শারদীয় সুরক্ষা অ্যাপ ব্যবহার নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এনটিএমসি মহাপরিচালক বলেন, ‘এবার শারদীয় দুর্গাপূজা ঘিরে গুজবের পরিমাণ গতবারের তুলনায় অনেক কম। গুজব নিয়ে প্রতিটি ঘটনার ফ্যাক্ট চেক করা হচ্ছে।’

আব্দুল কাইয়ুম মোল্লা বলেন, ‘দুর্গাপূজা ঘিরে গুজব তৈরি করে সুবিধা করতে পারছে না। কারা দেশকে অস্থিতিশীল করতে চায়, সেটা সবাই জানে।’

তিনি বলেন, ‘প্রত্যেকটা পূজামণ্ডপ নিরাপত্তার আওতায় আনা হয়েছে। ফেসবুক ও ইউটিউবে গুজব ছড়ানোর চেষ্টা হলে তা প্রতিরোধে কাজ করা হচ্ছে।’

জাতীয় নির্বাচন ঘিরে সামাজিক মাধ্যম মনিটরিংও করা হচ্ছে বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে