,

সাকিবকে ইঙ্গিত করে আবারও ক্রীড়া উপদেষ্টার কড়া বার্তা

news-image

স্পোর্টস ডেস্ক : বিতর্কের শুরু শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গতকাল রবিবার সাকিব আল হাসানের স্ট্যাটাস দেওয়া থেকে। তার পরই কড়া সমালোচনার মুখে পড়েন এই অলরাউন্ডার। গতকালই সাকিবকে ইঙ্গিত করে পোস্ট দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। পোস্টে তিনি সাকিবের দেশে ফেরা ও খেলায় অংশগ্রহণের ব্যাপারে মন্তব্য করেন।

যদিও সরাসরি সাকিবের নাম উল্লেখ করেননি আসিফ মাহমুদ। আজ আবারও সাকিবকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। যেখানে প্রথমেই সাকিবকে ইঙ্গিত করে ব্যাঙ্গাত্মক ভাষায় তিনি লিখেছেন, ‘ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি।’

সাকিবের অপকর্ম তুলে ধরে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘এটা কে, আপনারা জানেন। যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত, তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এনডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইনানশিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান, মুখোমুখি হন এর।’

এর আগে গতকাল আসিফ মাহমুদ তার স্ট্যাটাসে লেখেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন।’

পরে সাকিবও নাম উল্লেখ না করে ফেসবুকে পোস্ট দেন। সেখানে এই অলরাউন্ডার লেখেন, ‘যাক শেষমেষ কেউ একজন স্বীকার করে নিলেন যে তারজন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরবো হয়তো কোন দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট