,

বুসান উৎসবে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ পেল ‘কুরাক’

news-image

কুদরত উল্লাহ
দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় চালু হওয়া জুলাই মেমোরিয়াল প্রাইজ পেয়েছে কিরগিজ চলচ্চিত্র ‘কুরাক’।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে সিনেমার পরিচালক এরকে ঝুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এ তথ্য নিশ্চিত করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

চলতি বছর থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে পুরস্কারটি প্রবর্তন করা হয়েছে। সামাজিক ন্যায়বিচার, বাকস্বাধীনতা, নাগরিক অধিকার ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামকে প্রাধান্য দিয়ে প্রতিবছর এই পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারের অর্থমূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ওন।

 

পুরস্কারপ্রাপ্ত ছবি কুরাক শুরু হয় ২০২০ সালে বিশকেকের নারী বিক্ষোভের দৃশ্য দিয়ে। সেখানে পুলিশের গ্রেপ্তার ও পুরুষদের হামলায় ভেঙে যায় সমাবেশ। সেখান থেকে গল্প প্রবাহিত হয় দুই তরুণী—গোপনে ওয়েবক্যাম মডেল মীরিম ও সদ্য প্রেমে পড়া নারগিজার জীবনে। তাদের কাহিনির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে নারীর অধিকার আন্দোলন, পারফরম্যান্স আর্ট ও প্রদর্শনীর আর্কাইভ ফুটেজ।

প্রসঙ্গত, কিরগিজ ভাষায় কুরাক শব্দের অর্থ প্যাচওয়ার্ক। নামের মতোই চলচ্চিত্রটি বিভিন্ন নারীর কণ্ঠস্বরকে একত্র করে নিপীড়নের দেয়াল ভেদ করে প্রতিরোধের আওয়াজ তোলে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট