,

ফের বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী শবনম ফারিয়া

news-image

বিনোদন ডেস্ক: : ফের বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা মাদানী এভিনিউয়ের মসজিদে এই অভিনেত্রী বিয়ে করেছেন বলে অভিনেত্রীর ঘনিষ্ট সূত্রে দেশের একাধিক গণমাধ্যম খবর প্রকাশ করেছে।

জানা গেছে, বিয়েতে মিষ্টি মুখ করাতে মসজিদে উপস্থিত সবাইকে অভিনেত্রী বাদাম ও খেজুর খাওয়ানো হয়েছে। তবে তার বরের নাম কিংবা পরিচয় এখনই জানাতে রাজি নন অভিনেত্রী।

২২ সেপ্টেম্বর মিথস্ক্রিয় আলোচনা ও ‘এস এম সোলায়মান প্রণোদনা ২০২৫’
২০১৯ সালে তিনি হারুনুর রশিদ অপু নামের এক ব্যবসায়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় তাদের বিয়ে। তবে বেশিদিন টেকেনি সে সম্পর্ক। ২০২০ সালের নভেম্বরে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে।

প্রথম সংসার ভাঙনের পর ২০২২ সালে ফারিয়ার দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা যায়। সে সময় দেশের একাধিক গণমাধ্যমে অভিনেত্রীর দ্বিতীয় বিয়ের খবরও প্রচার করা হয়। শোনা যায়, পারিবারিকভাবে গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন শবনম ফারিয়া।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে