,

বজ্রপাতের বিশেষ সতর্কতা, ঝুঁকিতে চট্টগ্রাম বিভাগ

news-image

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে চলমান বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে রোববার (২১ সেপ্টেম্বর) রাত থেকে পরেরদিন সোমবার (২২ সেপ্টেম্বর) রাত পর্যন্ত দেশের অধিকাংশ স্থানে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে সংস্থাটি এ তথ্য জানায়।

বিডব্লিউওটি জানায়, বর্তমানে দেশে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির প্রবণতা চালু রয়েছে। এ সময় বজ্রপাতের জন্য বায়ুমণ্ডলে পর্যাপ্ত শক্তি থাকায় তীব্র বজ্রপাত লক্ষ্য করা যাচ্ছে। তাই আপাতত আরো কয়েকদিন বজ্রবৃষ্টির আলামত লক্ষ্য করা মাত্রই সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে।

সংস্থাটি জানায়, রোববার (২১ সেপ্টেম্বর) রাত থেকে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতের মধ্যে দেশের অধিকাংশ স্থানে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে বেশি প্রভাব থাকতে পারে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের এলাকাগুলোতে বজ্রপাতের প্রবণতা বেশি থাকবে। এসব স্থানে বৃষ্টিপাতের সময় তীব্র বজ্রপাত লক্ষ্য করা যেতে পারে। বজ্রপাতের ধরন অনেকটা এমন যে, প্রতি মিনিটে আশি থেকে ১০০টিরও বেশি বিদ্যুৎ চমক হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৫০টা পর্যন্ত বজ্রপাত হতে পারে। যা সতর্কতা অবলম্বন না করলে প্রাণনাশের কারণ হতে পারে।

বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে বিশেষভাবে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করেছে সংস্থাটি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে