বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে দ্বিতীয়দিনের মতো নির্বাচন অফিস ঘেরাও

news-image

বাগেরহাট জেলা সংবাদদাতা : বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো জেলা নির্বাচন অফিস ঘেরাও করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে কয়েক হাজার মানুষ।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বিভিন্নস্থান থেকে মিছিল নিয়ে সর্বদলীয় সম্মিলিতি কমিটির নেতাকর্মীরা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকেন। তারা নির্বাচন অফিসের প্রধান গেট ঘিরে রেখেছেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অফিসে প্রবেশ করতে দেখা যায়নি। এই ঘেরাও কর্মসূচি চলবে দুপুর ১টা পর্যন্ত।

এদিকে বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল করতে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি আসন করে নির্বাচন কমিশনের গেজেট কেন অবৈধ হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের আগামী ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা বলছেন হিন্দু ধর্মালম্বীদের দুর্গোৎসবের কারণে হরতালের কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে নির্বাচন অফিস ঘেরাও থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলন চলবে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা।

সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব ও জামায়েতে ইসলামী বাংলাদশের জেলা সেক্রেটারি শেখ মোহাম্মাদ ইউনুস বলেন, দুর্গোৎসব, ব্যবসায়ীদের ক্ষতি ও সাধারণ মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে আমরা হরতালের কর্মসূচি আপতত বাতিল করেছি। উচ্চ আদালত ১০ দিনের রুল জারি করেছেন। আশা করি আমরা ন্যায় বিচার পাব। যতদিন আমরা চারটি আসন না ফিরে পাব, ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এই নেতা।

গেল ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয়। এরপর থেকেই বাগেরহাটবাসী আন্দোলন শুরু করে। চারটি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন বাগেরহাটবাসী। এরপরেও ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসন জারি রেখে চুড়ান্ত গেজেট প্রকাশ করে। নির্বাচন কমিশনের এই আসন বিন্যাস গণ মানুষের দাবিকে উপেক্ষা করেছে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।

 

এ জাতীয় আরও খবর

আদালতের রায় অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি

খামেনির জানাজায় ইরানে যাচ্ছেন স্পিকার

হজযাত্রীদের জন্য সুখবর, ২০২৭ হজ প্রাক-নিবন্ধন শুরু

ভূমিকম্পে ঝুঁকিতে ঢাকা, বড় বিপর্যয়ের শঙ্কা বিশেষজ্ঞদের

জুলাই আন্দোলনের সূচনাই ফ্যাসিবাদ পতনের শুরু

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান, বিনিয়োগে বড় প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

ডিএসইতে সুশাসন সংকট, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা

৪০ বছরের অপেক্ষা শেষে জিতল মেক্সিকো

আজ বন্ধ ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় রাজি নয় ইরান

কমেছে স্বর্ণের দাম, আজ ভরি কত?